‘গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশে, ভারতে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: ভিডিও থেকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই মানুষ।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পর আজ মুক্ত বাংলাদেশে বাস করছি। যে সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদমুক্ত করেছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজ আমরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে দাঁড়িয়েছি। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি।’

তিনি আরও বলেন, ‘দেড় দশকের বেশি সময় ধরে আমরা জাতি গড়ে তুলতে পারি নাই। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, ন্যাশন ডেভেলপ করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে। আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই। স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরও তরুণ প্রজন্ম একটা ইনস্টিটিউশন প্রোপারলি ফাংশন করতে দেখি নাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, ‘আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম, আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রোপারলি ফাংশনাল করব। আমরা কমিটমেন্ট দিতে চাই, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি আমরা বাংলাদেশে চালু করব। আমরা স্টেট ডেভেলপ করব। বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদের কেউ রক্ত দেওয়া থেকে দমায়ে রাখতে পারবে না।’

নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মধ্যে রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

এছাড়াও রয়েছেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহ আহম্মেদ বাদল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

৯ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১১ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১১ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৬ ঘণ্টা আগে