রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে মেয়র হয়েছেন সাবেক মেয়র আব্বাস আলীর স্ত্রী মোসা. রাবেয়া সুলতানা মিতু। রবিবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু সামার চেয়ে ২ হাজার ৮২১ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন মোসা. রাবেয়া সুলতানা মিতু।
পবা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাটাখালী পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। কাটাখালী পৌরসভার এই উপনির্বাচনে নির্বাচিত মেয়র মোসা. রাবেয়া সুলতানা মিতুসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি কেন্দ্রের মোট ৬২ কক্ষে ২৩ হাজার ৫৪১ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৬৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে মোসা. রাবেয়া সুলতানা মিতু (হ্যাঙ্গার) ৬ হাজার ৩০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা (নারকেলগাছ) পেয়েছেন ৩ হাজার ৪৮৭ ভোট। এছাড়া অধ্যক্ষ জহুরুল আলম রিপন মোবাইল ফোন প্রতীকে ১ হাজার ৩৩৯ ভোট, মহানগর জামায়াতের শুরা সদস্য মাজেদুল ইসলামের ছেলে মিজানুর রহমান চামচ প্রতীকে ২ হাজার ৯১৭ ভোট, বিএনপির বহিষ্কৃত নেতা সিরাজুল ইসলাম জগ প্রতীকে ৩৮৪ ভোট, মো. জিয়ারুল ইসলাম ক্যারমবোর্ড প্রতীকে ১২৭ ভোট এবং মো. মোতাহার হোসেন রেলইঞ্জিল প্রতীকে ১ হাজার ৮৮ ভোট পেয়েছেন।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাইউল ইসলাম জানান, নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরে ভোট গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ডিসেম্বর কাটাখালী পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন আব্বাস আলী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই মামলায় তিনি কারাভোগ করেন। মামলার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে একই বছর অক্টোবরে মেয়র পদ থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়। এই নির্বাচন হওয়ার কথা ছিল চলতি বছরের ৯ মার্চ। সঠিক উপায়ে বহিষ্কার করা হয়নি অভিযোগ করে মামলা করেন সাবেক মেয়র আব্বাস আলী। পরে মামলা খারিজ হয়ে গেলে আবার এই ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১৮ ঘণ্টা আগে
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
২ দিন আগে