রাকসুর আচরণবিধি প্রকাশ, ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

রাজশাহী ব্যুরো
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২১: ৩৬

৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিধিমালায় উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফল ‘নেগেটিভ’ না হলে তার প্রার্থিতা বাতিল হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেনের সই করা নির্বাচনি বিধিমালা প্রকাশ করা হয়।

১০টি অনুচ্ছেদে ৩৯টি নির্দেশনা সংবলিত আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচনটি ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিধিমালা তৈরি করা হয়েছে।

বিধিমালার অনুচ্ছেদ ৩ (ক) ধারায় বলা হয়েছে, নির্বাচনি প্রচারে কোনো শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না। অনুচ্ছেদ ৪ (খ) অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্রচার চালানো যাবে। প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে রাত ১০টা।

বিধিমালায় প্রচারসামগ্রী হিসেবে কেবল সাদা-কালো পোস্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভবনের দেয়ালে পোস্টার লাগানো কিংবা লেখালেখি না করতে বলা হয়েছে। পাশাপাশি একাডেমিক ভবনের ভেতরে মিছিল, সমাবেশ বা শ্রেণিকক্ষে প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, ছাত্র হলে ছাত্রী কিংবা ছাত্রী হলে ছাত্র প্রার্থীরা পরিচিতি সভায় অংশ নিতে পারবেন, তবে তার জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে। বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে বিধিমালায়। বলা হয়েছে, বুথের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা যাবে না। ভোটের দিন কেবল ভোটার, শিক্ষক, কর্মকর্তা ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

বিধিমালায় আচরণবিধি ভঙ্গের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা রাষ্ট্রীয় বা বিশ্ববিদ্যালয় আইনে দণ্ডের বিধান রাখা হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের ভোটে রাকসু কেন্দ্রীয় ও হল সংসদ এবং সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে