ভোটগ্রহণ শেষে বর্জনের ঘোষণা দিলেন হিরো আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হিরো আলম

অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ আসনে আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফাই ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

হিরো আলম বলেন, এবারের নির্বাচনেও নানারকম অনিয়ম হয়েছে।

হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত ডাব মার্কার প্রার্থী। রোববার সকাল ৮টায় আসনটিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টার দিকে।

এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকে প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে