পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহতাবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কার্ভাডভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আর তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে পাঠানো হয়েছে। মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে