পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় ভোটের লড়াই শেষে হার-জিত থাকলেও হারালো না সৌজন্যবোধ; পঞ্চগড়-১ আসনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এমনই এক বিরল রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম। নির্বাচনে পরাজয় বরণ করলেও ফলাফল ঘোষণার পরপরই তিনি বিজয়ী প্রার্থী বিএনপির নওশাদ জমিরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানান। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
সারজিস আলম বলেন, ‘জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে সম্মান জানানো নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই অভিনন্দন জানাতে এসেছি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো উদ্যোগ নিলে এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক বিষয়ে তার দলও সহযোগিতা পাবে। তার ভাষ্য অনুযায়ী, ‘দিনশেষে লক্ষ্য পঞ্চগড়কে এগিয়ে নেওয়া। রাজনৈতিক সম্পর্ক ইতিবাচক হলে উন্নয়ন ত্বরান্বিত হবে।’
সারজিস আলম পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও অভিনন্দন জানান। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে,’ বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
৫ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
৭ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১২ ঘণ্টা আগে