ডাকসুতে ভোটের ফল নিয়ে শঙ্কা উমামার

ঢাবি প্রতিনিধি
বুধবার সন্ধ্যায় মধুর ক্যানটিনের সামনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষে ভোটের ফলাফল দিতে দেরি হলে একটি পক্ষ ফল পরিবর্তন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

সংবাদ সম্মেলনে উমামা বলেন, ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার জন্য সময় বেশি নেওয়া যাবে না‌। কারণ ফলাফল ঘোষণা করতে দেরি হলে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে একটি পক্ষ।

বুধবার (২৭ তারিখ) সন্ধ্যায় মধুর ক্যানটিনের সামনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।

হলে প্রচারের সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ানোর পাশাপাশি ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর দাবিও জানান উমামা।

তিনি বলেন, হলে প্রবেশের ক্ষেত্রে শিথিলতা আনতে হবে। নির্বাচনের সময় অনেকের পরীক্ষা। এতে ডাকসুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে শিক্ষার্থী ও প্রার্থীরা। ভোটের তারিখের সঙ্গে পরীক্ষার তারিখের সমন্বয় আনতে হবে।

নারী প্রার্থীদের সাইবার বুলিং ও হয়রানি রোধে ব্যবস্থা নিতে বলা হলেও প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন উমামা। ডাকসু নির্বাচনের জন্য বিশেষ সাইবার সেল গঠনের দাবিও জানান।

এই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আল সাদী ভূঁইয়া ও এজিএস প্রার্থী জাহেদ আহমেদসহ অন্য প্রার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব— রয়টার্সকে শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’

২১ ঘণ্টা আগে

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: প্রতিমন্ত্রী শাহে আলম

শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী শাহে আলমকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ

রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

২ দিন আগে

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

৩ দিন আগে