গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শুক্রবার (৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক বিবৃতিতে বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জাগ্রত থাকবে এখানকার মানুষের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে। জুলাই জাগ্রত থাকবে আমাদের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক জীবনে জুলাইয়ের শিক্ষাকে চর্চার মধ্য দিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে, তা ভবিষ্যতের সকল লড়াই সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। আমরাও যুগে যুগে এই লড়াইকে স্মরণ করব, স্মরণ করব এই লড়াইয়ের শহীদদের। আমাদের সংগঠন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে, তাতে সকল শ্রেণি-পেশার জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাই।

কর্মসূচি

১-১৫ জুলাই: শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ

১৬ জুলাই: দেশব্যাপী শহীদ আবু সাঈদ দিবস পালন ও শহীদের স্মরণ।

১৭ জুলাই থেকে ৪ আগস্ট: বিভিন্ন জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী , চিত্রাঙ্কন, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল র‍্যালি ইত্যাদি।

২৬ জুলাই: ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের একপর্যায়ে কারফিউ জারি করে। সাংস্কৃতিক কর্মীরা ছাত্র-জনতা সঙ্গে নিয়ে কারফিউ ভেঙ্গে গানের মিছিল আয়োজন করে।ঐদিনকে স্মরণ করে আয়োজিত হবে 'কারফিউ ভাঙ্গার গান’।

৯ আগস্ট: ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাপনী সমাবেশ- ‘জুলাই জাগরণী’ অনুষ্ঠিত হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে