দেশের মানুষ বারবার রাজনীতি দ্বারা প্রতারিত হয়েছে : নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এখন আর মুজিব কোট কেনার লোক পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘আমি দুই বছর আগেই বলেছিলাম এমন পরিস্থিতি আসবে গুলিস্তানে মুজিব কোট কেনার লোক পাওয়া যাবে না। এখন মুজিব কোট পাগলেও নেয় না। এ দেশের মানুষ বারবার রাজনীতি দ্বারা প্রতারিত হয়েছে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে গণ অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জন-আকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আগামী নির্বাচন ইতিহাসের সেরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রাজনৈতিক দলের নেতাদের বলব আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। গণ-অভ্যুত্থানকে পুঁজি করে কোনো দল যদি লুটপাট করার জন্য দেশটাকে নিজের সম্পতি মনে করে সেটাও ভুল হবে।

শেখ হাসিনা যেভাবে ফ্যাসিবাদ করেছিল তাই গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশের নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন।’

তিনি বলেন, ‘ঝুঁকি নিয়ে প্রিজন ভ্যান থেকে আন্দোলনের ডাক দিয়েছিলাম। আওয়ামীবিরোধী রাজনীতি করার কারণে অনেকেই ঘুম-খুন, হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

এই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত ও নতুন নেতৃত্বকে বরণ করতে চায়। নতুন নেতৃত্ব এলে এ দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আর কোনো দানবের সৃষ্টি হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় র্নিবাহী কমিটির সহসভাপতি ফারুক হাসান, ওয়াহিদুর রহমান মিল্কি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাউছার আহম্মেদ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে