আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফাকে সম্মান করি: পার্থ

ভোলা প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২১: ৪৩

জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, জুলাই সনদকে বিরোধী দল এমনভাবে উপস্থাপন করছে, তারা সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে মুখোমুখি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা জুলাই সনদকে মানি। আমরা জুলাইয়ের প্রত্যেকটা দফাকে সম্মান করি। জুলাই সনদের স্পিরিটটা আমরা সবাই ধারণ করব। একই সঙ্গে আমরা সংবিধানকেও সম্মান করব।

রোববার (১২ এপ্রিল) বিকেলে আসর ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু সম্পর্কে আন্দালিব পার্থর বাবা।

পার্থ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী আন্তরিক। এই জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ, সরকারি দলকে প্রতারণা করার কথা বলা— এগুলো কঠিন শব্দ। এখান থেকে বিরোধী দলকে সরে আশা উচিত।

ভোলা-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ভোলা-বরিশাল সেতু অনুমোদিত হয়েছে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই একনেকে সিদ্ধান্ত হবে। ব্রিজ হলে ভোলাতে বিনিয়োগকারীরা আসবে। ভোলার সম্পত্তির দাম বাড়বে। জমির দাম বাড়বে। অনেক প্রতিষ্ঠান হবে। আমি যখন সংসদে কথা বলছি তখন কোনো রড-সিমেন্টর জন্য দাবি করিনি। এই ব্রিজ আমাদের মৌলিক অধিকার। আমরা ভৌগোলিক কারাগারে বন্দি। তাই এটা অচিরেই বাস্তবায়ন হবে।

এ ছাড়াও সরকার ভোলা মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে বলে জানান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সেটি অবশ্যই ভোলা সদরে নির্মাণ করা হবে। এমন একটি জায়গায় নির্মিত হবে যেখানে সবার এর সুফল ভোগ করতে পারেন। আপাতত ৪২ দিনে ভোলার জন্য দুটি অর্জন নিশ্চিত করার কথা জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

১ দিন আগে

‘জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই’

অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

১ দিন আগে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন চায় জামায়াত

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

২ দিন আগে

জামায়াত আমিরের ক্ষোভ— এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন

৩ দিন আগে