প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেশে চিকিৎসা দেওয়া হলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলেও নুরের ওপর এত নৃশংস হামলা হয়নি উল্লেখ করে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আকুতি জানিয়েছেন তার স্ত্রী মারিয়া নূর।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখার পর তারা এসব কথা বলেন। এ সময় নুরের শারীরিক অবস্থায় কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী।
ঢামেক হাসপাতালের সামনে এক জরুরি ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, নুরুল হক নুর এখনো কাতরাচ্ছেন। আমরা সন্দেহ করছি, বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার, সেটা সম্ভব নয়। হাসিনার আমলে তিনি ২২ বার হামলার শিকার হয়েছেন। তার পুরো দেহ ক্ষতবিক্ষত। তাই এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে নিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি।
দেশের চিকিৎসা নিয়ে সন্দেহ না থাকলেও নুরের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান রাশেদ। বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অবশ্যই দক্ষ। তারা অবশ্যই উন্নত চিকিৎসা দিতে পারেন। কিন্তু আমরা সন্দেহ করছি, এখানে চিকিৎসা হলে নুরুল হকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তার জীবনের ক্ষেত্রে ঝুঁকি নেমে আসতে পারে।
রাশেদ খান এ সময় নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবি করেন। সরকার ও রাষ্ট্রপতির পক্ষ থেকে নুরকে প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার যে কথা বলা হয়েছে, তা বাস্তবায়ন করতে আহ্বান জানান। সরকার নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের যে আশ্বাস দিয়েছেন, তা নিয়ে অবশ্য সন্দেহও প্রকাশ করেন তিনি।
এদিকে নুরের স্ত্রী মারিয়া নূর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ নুরের ওপর হামলা হয়েছে, তবে বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ংকর হামলা হবে, তা ছিল কল্পনাতীত।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জরুরি ব্রিফিং করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: ফোকাস বাংলা
মারিয়া নূর আরও বলেন, ওর (নুর) শারীরিক অবস্থা এখনো ভালো নয়। এত আঘাত করা হয়েছে যে ব্রেন, নাক, চোয়াল সবখানে আঘাত লেগেছে। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলছিলেন, ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়। এখনো ডাক্তাররা বলছেন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো শঙ্কামুক্ত নন।
দেশবাসীর কাছে নুরুল হক নুরের জন্য দোয়া চাইতে শেষ পর্যন্ত মিডিয়ার সামনে এসেছেন বলে জানান মারিয়া নুর। উন্নত চিকিৎসার জন্য তাকে যেন দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করা হয়, আবারও সে আহ্বান জানান তিনি।
এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে