আত্মপ্রকাশের আগেই ইলিয়াস কাঞ্চনকে দলের নাম নিয়ে আইনি নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইলিয়াস কাঞ্চন। ফাইল ছবি

জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আত্মপ্রকাশের আগেই সে দলের নাম নিয়ে আপত্তি তুলেছেন ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। দুই দলের নাম নিয়ে বিভ্রান্তির সুযোগ থাকায় আইনি নোটিশও পাঠিয়েছেন তিনি ইলিয়াস কাঞ্চনকে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ পাঠিয়েছেন শফিকুল ইসলাম সবুজ খান। তাতে বলেছেন, দুটি দলের নামে মিল থাকায় তার দল ‘জনতার বাংলাদেশ পার্টি’র নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ইলিয়াস কাঞ্চনকে তার দলের অন্য নাম দিতে অনুরোধ করেছেন তিনি।

আইনি নোটিশে বলা হয়েছে, গত ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মোলন করে ‘জনতার বাংলাদেশ পার্টি’ আত্মপ্রকাশ করে তার নেতৃত্বে। এর মধ্যে নিবন্ধন চেয়ে ২০ এপ্রিল নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছেন তিনি। এর মধ্যেই তিনি গণমাধ্যমে খবর দেখেছেন, ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন দল নিয়ে আত্মপ্রকাশ করবেন শুক্রবার।

শফিকুল ইসলাম সবুজ খান নোটিশে বলেন, দুটি দলের নাম প্রায় একই রকম হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এতে মারাত্মক ক্ষতি ও গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, জনতা নাম ব্যবহার করে যে দলগুলো এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে তার মধ্যে রয়েছে— জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি। দলগুলোর নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি দেখা হচ্ছে।

এ অবস্থায় ইলিয়াস কাঞ্চনকে তার দলের নাম পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন শফিকুল। বলেছেন, ইলিয়াস কাঞ্চন যেন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন থেকে বিরত থাকেন। অন্য নামে দল গঠন না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে