প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের ১৫টি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে যান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বুধবার বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এলডিপি আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি বলেন, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের একটা বৈঠক হয়েছিল। যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না।
এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, হাল শক্ত করে ধরুন। না হলে পরে আফসোস করার সময় পাবেন না। পুলিশ দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান কর্নেল ওলি।
এলডিপি সভাপতি বলেন, বর্তমান সরকারের অনেকে বেসামাল। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে।
সরকারের বিভিন্ন পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে না। যারা স্বৈরাচারীকে নিরাপদে থাকার সুযোগ করে দেয় তারা বাংলাদেশের বন্ধু নয়।ক

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
২ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
২ দিন আগে