নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি। এ সময় দলটি তাদের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরে।

দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক নিজেদের অবস্থান সম্পর্কে জানান। তিনি বলেন ‘বিপ্লবী ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন, যারা সবসময় দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।’

তিনি জানান, আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশবাহিনী আইন-শৃঙ্খলা নিশ্চিত করব। নাগরিকদের অধিকার রক্ষা করব ও আইনের শাসন সমুন্নত রাখব।

শীঘ্রই বর্তমান সরকারের সঙ্গে আমরা বৈঠকে বসতে পারব এমন আশা ব্যক্ত করে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক বলেন, ‘আমরা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। সরকার আমাদের সেই সুযোগ দিবে, এমন প্রত্যাশা করছি।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর চৌধুরী ওবায়দুল্লাহ মামুনসহ অন্যান্য নেতারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে