আ.লীগ নিয়ে ‘আপস’ করলে ‘শিষ্টাচারবহির্ভূত’ হবেন হাসনাত

আ.লীগ নিয়ে ‘আপস’ করলে ‘শিষ্টাচারবহির্ভূত’ হবেন হাসনাত

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে নিজে কোনো ধরনের আপস করতে তো রাজি নন-ই, অন্যদেরও এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, আওয়ামী লীগকে নিয়ে আপস করলে তিনি নিজে ‘শিষ্টাচারবহির্ভূত’ হয়ে উঠবেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন হাসনাত। তবে কে বা কারা তার এই স্ট্যাটাসের লক্ষ্যবস্তু, সেটি স্পষ্ট করেননি তিনি।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান ও আপসের (কম্প্রোমাইজ) রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

সবাইকে ‘সতর্ক’ করে দিয়ে হাসনাত লিখেছেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি— শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।

‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান,’— এভাবেই নিজের স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

যে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন, সেই আন্দোলনের অন্যতম সংগঠক ও সমন্বয়ক হাসনাত। গত মাসেই তিনি সেনাপ্রধানের সঙ্গে তার বৈঠক এবং ওই বৈঠকে আওয়ামী লীগের ‘পুনর্বাসনে’ সেনাপ্রধানের ইতিবাচক অবস্থানের তথ্য দিয়ে আলোচনায় এসেছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে