সরকার আ. লীগকে নিষিদ্ধ না করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে : রাশেদ খাঁন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

বিএনপির পক্ষে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

গণ অধিকার পরিষদের প্রতিনিধিদলে ছিলেন দলটির উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আরিফ তালুকদার, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, মানবাধিকার সম্পাদক খালিদ হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু এখন পর্যন্ত সরকার দলগুলোকে ধোঁয়াশার মধ্যে রাখায় সন্দেহ-সংশয় তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘বিশেষ করে উপদেষ্টাদের নানামুখী বক্তব্য, পেছন থেকে নতুন দল গঠনের সহযোগিতা, সেই দলের আবার আওয়ামী লীগের কাউন্সিলরদের সহযোগিতা চাওয়া এবং সরকারের সব সেক্টরে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসন করা, আওয়ামী তালিকার ডিসি-এসপি নিয়োগ, আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করা, শেখ পরিবারকে ধরাছোঁয়ার বাইরে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধি ইত্যাদি মানুষকে হতাশ করেছে।’

রাশেদ বলেন, ‘সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব।’

তিনি বলেন, ‘গণহত্যার বিচার যদি সরকার করবে, তাহলে কেন আওয়ামী লীগ ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে সহায়তা করল? ওবায়দুল কাদের কিভাবে পালাল, তার কোনো তদন্ত হবে? আপনি একদিকে তাদের ধরবেন না, আবার গণহত্যার বিচারের গান শোনাবেন! এভাবে রাষ্ট্র সংস্কার হয় না।’

তিনি আরো বলেন, ‘সাহস থাকলে আগে আওয়ামী লীগকে ধরুন, তাদের নিষিদ্ধ করুন। কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনেই বেশি সময় দিচ্ছেন। এখনো কেন শহীদের তালিকা হলো না, পরিবারগুলো ক্ষতিপূরণ পেল না, আহতরা কেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণ পেল না? আপনারা আসলে কী করতে চাচ্ছেন, ক্লিয়ার করুন।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে