বিশ্বমিডিয়ায় এনসিপির আত্মপ্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের খবর বিশ্বমিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। দলটির আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন এপি, ব্লুমবার্গ, আল-জাজিরা ও রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল করল বাংলাদেশি শিক্ষার্থীরা’। ব্লুমবার্গ নিউজ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা নতুন রাজনৈতিক দল করেছে’।

নিউজের ইন্ট্রোতে বলা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের প্রধান সংগঠকরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দক্ষিণ এশিয়ার এই দেশে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। দেশটিতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘ন্যাশনাল সিটিজেন পার্টি’র নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। তিনিই আন্দোলনকারীদের সংগঠিত করতে ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে গত আগস্টে দেশত্যাগে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এপি নিউজ শিরোনাম করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভের নেতৃত্ব দেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে।

আল-জাজিরা প্রতিবেদনে বলেছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচনে লড়তে নতুন দল গঠন করেছে।

বিশ্বমিডিয়ার এই সমর্থন ও প্রতিবেদন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার সৃষ্টি করেছে। এবং এনসিপি একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছে।

গত বছরের গণবিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী এক বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল করেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতারা জানান, তারা বিভেদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশ গড়তে চান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে