সংবিধান ছাড়া বাকি সংস্কার অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন হোক: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক থেকে

সংবিধান বাদ দিয়ে বাকি যেসব খাতের সংস্কারের জন্য কমিশনের প্রতিবেদন জমা পড়েছে, সেগুলো ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের আমলেই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা চাই— সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে, এই অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাদেশের মাধ্যমে সেগুলো দ্রুত বাস্তবায়ন হোক। এ ছাড়া একই সঙ্গে আইন সভা ও গণপরিষদ নির্বাচন করা সম্ভব। এর মাধ্যমে একটি নতুন সংবিধান ও নতুন করে গণতন্ত্রের পথে আমরা যেতে পারব। সব কিছুই দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট নাগরিকদের সম্মানে তার দল আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের উল্লেখ করে নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম চালাচ্ছেন, তাদের প্রস্তাবিত জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। আমরা সবার জায়গা থেকে সবাই এ বিষয়ে সহযোগিতা করব।

আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ বলেন, আওয়ামী লীগবিরোধী শক্তিগুলোর মধ্যে নীতিগত বিরোধ থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে সেই ঐক্যের জায়গা থেকে কখনোই যেন আমরা সরে না যাই। ফ্যাসিবাদী দোসর যারা ছিল, তাদের দ্রুত বিচার আমাদের সবার প্রত্যাশা। সেই কার্যক্রম আমরা দ্রুত দেখতে চাই। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই।

আগামী নির্বাচনের আগে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ ও আমলাতন্ত্র, মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন। তাই তাদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা যেন ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটেনি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ ও অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া ব্যবসায়িক শ্রেণি ও ষড়যন্ত্রকারীরা নানা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জায়গা থাকতে হবে।

নাগরিক পার্টির এ ইফতার আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, হেফাজতে ইসলামের নেতা মামুনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে