বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: লেবার পার্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগণকে আলোর মুখ না দেখিয়ে উল্টো গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে।’

তিনি আরও বলেন, ‘বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দায়িত্ব গ্রহণের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাটে সহযোগিতা করেছেন।’

শুক্রবার (১৭ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে