প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’ আত্মপ্রকাশ করেছে। দলটির আদর্শ— বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। লক্ষ্য— আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়া। এই দল তরুণ প্রজন্মের সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে চায়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামালকে চেয়ারপারসন করে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে দলটি। মুখপাত্র হবেন ডেল এইচ খান (অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন)।
শামীম কামাল বলেন, আমরা ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলোতে যুক্ত হব না। আমরা বাম বা ডান দিকে তাকাব না। আমরা সামনের দিকে তাকাতে চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করাও আমাদের লক্ষ্য নয়।
ফ্যাসিবাদের বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরে জনতার দলের চেয়ারপারসন বলেন, আমরা কোনো ব্যক্তি বা সংগঠনের সমালোচনা করতে চাই না। আমরা ব্যবস্থার সমালোচনা করতে চাই। আওয়ামী লীগের আগেও এই দেশে ফ্যাসিবাদ ছিল। আমরা ফ্যাসিবাদকে সমর্থন করব না। কোনো ধরনের অন্যায়কে স্থান দেবো না। দুর্নীতির বিরুদ্ধেও দলের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
৭৪টি এনজিওর কর্মীদের একটি নেটওয়ার্ক জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে দলটিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। এই নেটওয়ার্ক ছাড়াও সামরিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাধ্যমে তারা তৃণমূল পর্যায় পর্যন্ত কার্যক্রম পৌঁছে দেবে বলে অনুষ্ঠানে জানিয়েছে।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের পরিবারের সদস্য ও আহতরা জনতার দলের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট কিছু ব্যক্তিও বক্তব্য রাখেন।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।
২ দিন আগে
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
৩ দিন আগে