ভোটের জন্যই এত মানুষ জীবন দিয়েছেন : মান্না

বগুড়া প্রতিনিধি

ভোটের জন্যই এতগুলো মানুষ জীবন দিয়েছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘ভোট একটি অমূল্য সম্পদ; ভোট, নির্বাচনের জন্য, আমার ভোট আমি দিতে পারি- তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছেন। আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আপনাকেই কাজ করতে হবে। দেশ বদলানোর জন্য দল চাই। যারা চোর-ডাকাত, ভোট চোর তাদেরকে ভোট দেবেন না।’

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে বগুড়ার শিবগঞ্জে ‘শহীদ মীর মুগ্ধ স্কয়ার’ চত্বরে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা মুগ্ধ, আবু সাঈদসহ দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবেই। যারা গুম করেছে, আয়না ঘর করেছে, যারা আন্দোলন দমন করার জন্য অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছে তাদের বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘চোর-পুলিশ, ডাকাত-পুলিশ চলবে না। থানার দালালরা ধরে ধরে মানুষকে মামলা দেয়, সেই মামলার ওপর পুলিশ কাজ করে। সরকার যদি ভালো না হয়, তাহলে সরকারি কর্মকর্তারা সবাই চোর হবে। সরকারি যদি বলে, আমি গদিতে থাকবো, তখন পুলিশ ডেকে ডেকে বলে সরকার বদলালেও আমরা আছি, পিঠের চামড়া রাখবো না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশে লুটপাট, মানুষ হত্যা ও গুম করে মাটির নিচে রেখেছিলেন। তিনি হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছেন। দিনের ভোট রাতেই হয়েছে, বিকালে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।’

শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সদস্য আব্দুর রাজ্জাক সজিব, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সাইদুর রহমান সাগর, এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, আনোয়ার হোসেন, মাহবুব মোরশেদ হীরা, যুব ঐক্যের রিমন, সৌরভ, নাইম, মোস্তফা প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে