নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যা সমাধান হবে না: কর্নেল অলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের সমস্যাগুলোর সমাধান হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলে তাও সমস্যার সমাধান করবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চন্দনাইশের বৈলতলী ইউনিয়নে এলডিপি ও তার অঙ্গসংগঠনের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, থানায় পুলিশ আছে, কিন্তু কাজ করছে না। প্রশাসন আছে, কিন্তু তারা কাজ করছে না। যারা সরকারে আছেন, তাদের কথা কেউ শুনছে না।

এলডিপি প্রেসিডেন্ট ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কী? দেশ শান্তিতে থাকতে হবে। ইউনিয়ন নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। মেম্বার-চেয়ারম্যানকে ঠিকভাবে নির্বাচিত করতে হবে। আবেগের বদলে বিবেককে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এপিপি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম উদ্বোধন করেন।

সম্মেলনে এনামুল হক বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি এবং নুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে