নিবার্চনের আগে দৃশ্যমান বিচার ও জুলাই সনদ দেখতে চায় এনসিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দৃশ্যমান বিচার ও জুলাই সনদ কার্যকর এবং জুলাই ঘোষণাপত্র প্রণয়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা জানান।

তিনি বলেন, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ‘এ বছর নির্বাচন করা সম্ভব না’ - কথাটি আমি ঠিক এভাবে বলিনি। আমি বলেছি, দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে, এমন অবস্থায় নির্বাচন করা কঠিন হবে। এই পুলিশ প্রশাসনের দীর্ঘদিনের একটি সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতা দীর্ঘদিন পরীক্ষা হয়নি। নির্বাচনের আগে পুলিশিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা উন্নতি করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে। আগামী জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন দেখতে চাই বলে আমরা জানিয়েছি। তবে নির্বাচন এনসিপির একমাত্র দাবি নয়। আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সকলের ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হওয়ার কথা, তা নির্বাচনের আগে কার্যকর চাই।

তিনি বলেন, জুলাই সনদে সবার স্বাক্ষর হওয়ার কথা। জনগণ দেখতে পারবে, কোন রাজনৈতিক দল সংস্কারের পক্ষে-বিপক্ষে আছে। একইসঙ্গে ছাত্রদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের যে দাবি উঠেছে, তা বাস্তবায়ন দেখতে চাই।

দেশব্যাপী নারী নিপীড়নের ঘটনা নিয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর ওপর ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে। আমরা তার নিন্দা এবং বিদ্যমান পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করছি। জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী নিপীড়নকারী দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হোক।

এ সময় তিনি সাইবার স্পেসে নারী রাজনীতিকদের নিয়ে বুলিংয়ের নিন্দা জানান। তিনি বলেন, নারী রাজনীতিকদের চিহ্নিত করে সাইবার জগতে বুলিং করা হচ্ছে। বিগড ফ্যাসিবাদী সরকার এবং তাদের কর্মী এই কার্যক্রমে বেশি জড়িত হচ্ছেন। নারীদের লক্ষ্য করা হচ্ছে তাদেরকে নিরুৎসাহিত করার জন্য। যেন তারা দেশ গঠনে যুক্ত হতে না পারে। তাদেরকে মেন্টাল ট্রমার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রাখা উচিত। সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।

নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, জুলাই সনদের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার হবে। যে বাংলাদেশের রূপরেখা কেমন হবে, আমরা কী কী সংস্কার এখন করব। কী কী সংস্কার ভবিষ্যতে করব, কী কী সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক সরকারকে জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা থেকে যুক্ত হয়েছিল, সেটি দুটি আকাঙ্ক্ষা তো পূরণ করতে হবে। তার আগে আমরা কীভাবে নির্বাচনের দিকে যাব। এক থা যেন আমরা ভুলে না যাই। বিচার, সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা এটি স্পষ্টভাবেই বলেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে