বিবাদমান দুটি পক্ষের বসা উচিত: মান্না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটা ক্রান্তির পথে আছি। এখানে যাওয়ার একটাই পথ, সেটা হলো ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো কিছুই বাধা হতে পারবে না। এখনই বিবাদমান দুটি পক্ষের বসা উচিত।

শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে জেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি এস এম আকরামের স্মরণসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ঝগড়াটা যারা করছে। একদিকে আছে মির্জা ফখরুল, আরেকদিকে আছে আরেকজন। বসা উচিত। এমন যদি চলতে থাকে তাহলে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়াবে।

তিনি বলেন, এখানে সবাই আছে। আমি রাজনীতি করি। চেষ্টা করবো রাজনীতিতে থাকার। আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতিপক্ষ ছিল ওবায়দুল কাদের। তিনি কোথায় ছিলেন, আমি কোথায় ছিলাম। আজ তিনি কোথায়, আমি কোথায়। তিনি আমাকে বলতেন সারাজীবন এত সংগ্রাম করলেন কিছু করতে পারলেন না। আমি মাহমুদর রহমান মান্না আর তিনি ওবায়দুল কাদের, পরের বিশেষণটা বললাম না। আমি অনেক ভালো আছি। আমি নারায়ণগঞ্জের জানাজায় থাকতে পারিনি। আপনারা যাদের কথা বললেন যারা বাধা দিয়েছিল সেই মানুষগুলো আর নেই। তারা কী আর ফিরতে পারবে? অনেকে প্রশ্ন করে। হয়ত ফিরতে পারত। এর আগেও একবার তার পিতার মৃত্যু হয়েছিল। তখন যারা ছিল ফিরেছিল, তাদের রাজনীতি এমন ছিল না। এখনকার এদের রাজনীতি সবচেয়ে বড় সংকট, এরা ফিরবে কীভাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলতেন দেশের কী উন্নতি হচ্ছে দেখছেন না। আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। সেই প্রধানমন্ত্রী কাছে আপনারা জানতে চাইবেন না, কীভাবে আপনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হলো?

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে