পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী বিষয়বস্তুর অনুপ্রবেশ ঘটানো হয়েছে: হেফাজত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী বিষয়বস্তু সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বলে অভিযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির পক্ষে থেকে বলা হয়, একশ্রেণির ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলিম প্রজন্মের মন থেকে ইসলামি ধ্যান-ধারণা মুছে দেওয়ার নীলনকশা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় শিক্ষাক্রমের অধীনে সংকলিত পাঠ্যপুস্তককে লক্ষ্যবস্তু বানানো হয়েছে৷

মঙ্গলবার রাজধানীর পল্টনে অবস্থিত ফেনী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়৷

‘জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিল, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন-২০২৩ (খসড়া) পাশ না করা, কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ, মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের মুক্তি, হেফাজতের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী বিষয়বস্তু সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বলে উল্লেখ করে হেফাজতের মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, এর পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রমের আওতায় প্রণীত প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক পর্যালোচনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। তারা বলছে, হেফাজতের আপত্তির বিষয়গুলো চিহ্নিত, সংশোধন ও আলেমদের সঙ্গে সমন্বয় করে পাঠ্যপুস্তক পুনবিতরণ করতে হবে৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব। এতে বলা হয়, রাষ্ট্রের নাগরিকদের ওপর দেশের জাতীয় শিক্ষাক্রমের প্রভাব থাকে। নাগরিকদের চিন্তাচেতনা, ধ্যান-ধারণা ও নীতি-নৈতিকতা গঠনে জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রভাবের বিষয়টি অনস্বীকার্য। আলেম সমাজের দাবি থাকে, জাতীয় শিক্ষাক্রম কোনোভাবেই ইসলামি চিন্তাচেতনার বিপরীত না হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, ইসলামফোবিয়ায় আক্রান্ত একশ্রেণির ধর্মবিরোধী গোষ্ঠী দেশের মুসলিম প্রজন্মের মন থেকে ইসলামী ধ্যানধারণাকে মুছে দেওয়ার নীল নকশা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় শিক্ষাক্রমের অধীনে সংকলিত পাঠ্যপুস্তককে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে।

ট্রান্সজেন্ডার আইনের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) আইনটিকে হিজড়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষা আইন মনে করা হচ্ছে। বাস্তবে এটি সম্পূর্ণ ভিন্ন। ট্রান্সজেন্ডার নামে যে আইনের খসড়া তৈরি করা হয়েছে, তা ইসলামের সব বিধানের পরিবর্তন ও বিকৃতি ঘটাবে। আইনটিকে ইসলামি শরিয়তের পরিপন্থী উল্লেখ করে এটি প্রণয়ন ও বাস্তবায়ন থেকে বিরত থাকতে সরকারের প্রতি দাবি জানায় হেফাজতে ইসলাম।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে অনেক আলেমকে ‘বিনা অপরাধে’ কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সেক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক ও মাহমুদুল হাসানসহ কারাগারে বন্দী হেফাজত নেতাদের বিনা শর্তে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়৷

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চগড়ের আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন আগামী ২৩-২৫ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী সালানা জলসার আয়োজন করতে যাচ্ছে। অবিলম্বে এ জলসা বন্ধের দাবি জানায় হেফাজতে ইসলাম।

লিখিত বক্তব্যে বলা হয়, এই জলসাকে ঘিরে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে দায়ভার প্রশাসন ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজেদুর রহমান, সহসভাপতি মহিউদ্দিন রাব্বানী, আহমদ আলী, যুগ্ম-মহাসচিব আজিজুল ইসলাম, হারুন ইজাহার প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

৩ দিন আগে