ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে হবে: জাতীয় মুক্তি কাউন্সিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি অবিলম্বে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। রবিবার (২৩ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

দিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্পাদিত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর, কিছু স্মারক নবায়ন এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসেবে কিছু যৌথ কার্যক্রমের যে ‘ঘোষণা’ দেওয়া হয়েছে তার কঠোর সমালোচনা করেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এসব সমঝোতা স্মারক বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বেধে ফেলতে ভারতের দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ।’

বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে ২৫ বছরের গোলামির চুক্তি করিয়ে ভারত যেভাবে বাংলাদেশকে বেধে ফেলার চক্রান্ত করেছিল তা বর্তমানেও অব্যাহত আছে।’

বিবৃতিতে বলা হয়, ‘২০১০ সালের ১২ জানুয়ারি ভারতের দিল্লিতে সম্পাদিত হাসিনা--মনমোহন চুক্তির ধারাবাহিকতায় হাসিনা সরকার ভারতের সঙ্গে একের পর এক চুক্তি সম্পাদন করে চলেছে। যেসব চুক্তির ফলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখে। ট্রানজিটের নামে চুক্তি সম্পাদিত হলেও ভারত মূলত বাংলাদেশের ভেতর দিয়ে যাতায়াতের জন্য একে করিডোর হিসেবে ব্যবহার করছে, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে ক্ষুন্ন করছে। এবারের সমঝোতা স্মারকে যে সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতির কথা বলা হয়েছে, তা বঙ্গোপসাগরের ওপর ভারতের রণনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে সুযোগ করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।’

বিবৃতিতে বলা হয়, ‘সাম্রাজ্যবাদী ভারত দক্ষিণ এশিয়ায় নিজ আধিপত্য বিস্তারে প্রতিবেশি দেশগুলোর আভ্যন্তরীণ রাজনীতিতে অব্যাহত নাক গলিয়ে যাচ্ছে। এসব দেশে দিল্লির পদলেহী সরকার কায়েমে রয়েছে ভারতের নীল নকশা। রাজনৈতিক ফায়দা হাসিলে ২০০৯, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভারত খোলাখুলি হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশের জনগণের জনপ্রতিনিধি নির্বাচনের রাজনৈতিক ক্ষমতাকে আত্মসাৎ করেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘ভারত সরকার ভারতের সীমান্তরক্ষী বিএসএফকে দায়মুক্তি দিয়ে রেখেছে। যে বিএসএফ গত ১৫ বছরে কয়েক শ বাংলাদেশিকে সীমান্তে গুলি করে হত্যা করেছে। গুলি করে হত্যার পর কিশোরী ফেলানীকে সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছে। এজন্য দায়ী বিএসএফ সদস্যের বিচার আজও হয়নি। সরকার এই ভারতের সঙ্গে যে কী সীমান্ত ব্যবস্থাপনা করবে তা বুঝতে জ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না।’

‘একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের পথ দেখানোর জন্য উভয় দেশই “রূপকল্প ঘোষণা” অনুমোদন করেছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে অবিলম্বে ভারতের সঙ্গে সম্পাদিত সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করার জোর দাবি জানিয়ে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘ঘনিষ্ঠ ও স্থায়ী সম্পর্কের’ নামে এসব চুক্তি বাংলাদেশকে সিকিম কিংবা ভুটানের মর্যাদায় নিয়ে যাবে কিনা তা জানার অধিকার নিশ্চয়ই বাংলাদেশের জনগণের রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে