ইনসানিয়াতের ভিপি প্রার্থী তাহমিনার ভোট বর্জন

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। ছবি: ভিডিও থেকে

ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।

তাহমিনা বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য লক্ষ্য করছি। অমর একুশে হলে এক শিক্ষার্থীর পক্ষে পোলিং অফিসার ব্যালট পেপার পূরণ করে দিয়েছেন। অন্যদিকে আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য আগেই তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ একজনকেও অনুমোদন দেননি।’

ঢাবি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাহমিনা বলেন, প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে। তাই এ প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ না করে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় ভোট কারচুপিতে জড়িতদের বিচারও চেয়েছেন এই ভিপি প্রার্থী। তিনি আরও বলেন, শিবির প্রার্থীর পক্ষে আগে থেকে পূরণ করা ব্যালট ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে জালিয়াতি করা হচ্ছে। এ কারণে আমি ভিপি পদ থেকে নিজেকে প্রত্যাহার করছি এবং এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করছি।

তাহমিনা বলেন, শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের ওপর অনাস্থা প্রকাশ করছি। তাদের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে