সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন কমিটি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আর সদস্যসচিব হয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে চারজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটিতে এনসিপির সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ‘এক্স অফিসিও’ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থেকে দায়িত্ব পালন করবেন। আর কেন্দ্রীয় কমিটির ও জেলার নেতারা এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন কমিটি