জুতা খুলে দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৩
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়েই জুতা-মোজা খুলে খালি পায়ে দেশের মাটির স্পর্শ নেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে রওয়ানা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে অবতরণ করে সিলেটে।

সিলেটে যাত্রাবিরতি শেষে সকাল ১১টা ১১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার পথে রওয়ানা দেয়। বেলা ১১টা ৩৬ মিনিটে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় পৌঁছে বিমানবন্দরের বহির্গমন দরজা দিয়ে তারেক রহমান বের হোন মুক্ত বাতাসে, ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২টা ৩০ মিনিট। সামনে থাকা সবার প্রতি হাত নাড়েন, অনেকের সঙ্গে কর্মরদন করেন।

সামনে তখন অপেক্ষমাণ বিশেষ বাস, যেটাতে তাকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দর থেকে। কিন্তু সে বাসের দিকে গেলেন না তারেক রহমান। পাশেই ছোট্ট একটু ঘাসের লন। সোজা চলে যান সেখানে। একটু সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে স্পর্শ করেন দেশের মাটি।

সবার নজর তখন তার দিকে। কিন্তু তার মনোযোগ যেন কোথাও নেই। খুলে ফেললেন জুতা-মোজা। খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। অনেকক্ষণই সেখানে খালি পায়ে দাঁড়িয়ে থাকলেন। এরপর হাতে তুলে নিলেন এক মুঠো মাটি। হাতে ধরেই রাখলেন সেই মাটি।

১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করার সুযোগ পেয়ে যেন কিছুটা বিহ্বলই হয়ে পড়লেন তারেক রহমান। তার সে বিহ্বল মুহূর্তটিতে আবেগঘন হয়ে ওঠেন আশপাশের সবাইও।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে