প্রতিবেদক, রাজনীতি ডটকম

সবার জন্য সাইবার স্পেসকে সুরক্ষিত করতে চেষ্টা করছে সরকার। এরইমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, কাউন্সিলর অ্যাডভাইজরদের মিটিংয়ে পদন্নোতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। ১১৯ জনকে সচিব, ৪১ জনকে গ্রেড ১সহ বেশ কিছু পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য এককালীন ৪২ কোটি টাকা ও পেনশনকালীন প্রতি বছর ৪ কোটি টাকা খরচ হতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে কাজ শুরু হয়েছে। এ ব্যপারে সরকারের অগ্রাধিকার রয়েছে। তিনি চোরতন্ত্র কায়েম করেছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনার সাথে আরও কারা ছিল তা জানানো সরকারের দায়িত্ব।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রেস সচিব বলেন, এগুলো নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে। তাতে বলা হচ্ছে খুন, ছিনতাই ও রাহাজানি বেড়েছে। এক্ষেত্রে অনেক সাংবাদিক ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন। প্রতিমাসে ২৫০ থেকে তিনশর মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে ২৮৩টি মামলা আসে। এ সময় পরিসংখ্যান দেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আহ্বানও জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আলোচনা হচ্ছে। খুব দ্রুত কোরিয়ায় বাংলাদেশের নতুন বাজার উন্মুক্ত হওয়ার ব্যাপারে সরকার আশাবাদী। দক্ষিণ কোরিয়ার লোনের ইন্টারেস্ট রেট খুব কম বলেও জানান তিনি
তিনি আরও বলেন, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে চাইনিজ ফরেন অ্যাডভাইজারের বৈঠক হয়েছিল। সেখানে বাংলাদেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি নেয়া যায় কি না সে বিষয়ে আলাপ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন বলেও জানান তিনি।

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
২ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
২ দিন আগে
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।
৩ দিন আগে
শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।
৩ দিন আগে