বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা দেশটাকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল তারা পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই গোষ্ঠির বর্তমান চাওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনে থাকবে।’

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে এই দাবি করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, চারদিকে চলমান সঙ্গে অদৃশ্য শক্তি এবং ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘যারা গণহত্যা করেছে, যারা ছোট ছোট ছেলে-মেয়েদের হত্যা করেছে, শত শত না হাজারে হাজারে, ১৬ বছর ধরে গুম-অপহরণ করেছে আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

দুদু আরও বলেন, ‘মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানদের যারা হত্যা করেছে, নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে। যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দেন। তারপরে নির্বাচনে আপনারা অংশ নেবেন নাকি নেবেন না সেটা আমরা ঠিক করবো।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে