‘দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ছিল। সর্বশেষ ২০২৪ সালে নিজের দেশের মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী গত ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

শ‌ফিকুর রহমান বলেন, এতো মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চায়। তারা বলেছে, আমরা চাঁদাবাজি বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। দশমাসের সন্তান থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধরা জুলাই আন্দোলনে নেমেছিল। সব শ্রেণি পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিল।

ডা. শফিকুর রহমান বলেছেন, জরুরী, অতি জরুরী সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার দ্রুত নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবে। এ নির্বাচনে জনগণ যাকে ভালবাসবে, যাদের উপর বিশ্বাস-আস্থা রাখবে, যারা দেশের মানুষকে ভালবাসবে, সম্মান করবে, দেশবাসীর আমানত শশুরবাড়ীর নিয়ামত মনে করবে না, যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না, জনগণ তাদের ভোট দেবে।

আগামী নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন করা করে? নির্বাচন তাদের জন্য, যারা মানুষকে সম্মান করে, দেশবাসীকে ভালোবাসে, যারা দেশবাসীর প্রতি ইঞ্চি জমিকে আমানত মনে করে। এ বিশ^াস, আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নাই। গত ১৫ বছর তিন তিনটি অবৈধ নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় ফ্যাসিস্ট সরকার কি পরিমাণ তান্ডব চালিয়েছে দেশবাসী তা ভুলে যায়নি। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন!

তিনি বলেন, গণ অভ্যুস্থানে আহত, পুঙ্গদের দেশে বিদেশে চিকিৎসা নিশ্চিতকরণে, দ্রুত নির্বাচন দিতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে আনতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি।

তিনি বলেন, জায়ামাত ক্ষমতায় গেলে এদেশের নারীরা সর্বোচ্চ অধিকার নিয়ে গর্বে সাথে নিরাপত্তার সাথে দেশের জন্য কাজ করবে। রাস্তা-ঘাটে জালিমদের চোখগুলো নারীদের প্রতি খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। রাষ্ট্র জালিমদের চোখ উপড়ে ফেলবে। জামায়াত ক্ষমতায় গেলে আমাদের সন্তানরা সেই শিক্ষা নিয়ে বের হবে, যে শিক্ষায় থাকবে দেশাত্ববোধ, মমত্ববোধ, মানুষের প্রতি থাকবে ভালবাসা, শ্রদ্ধা, যে শিক্ষা মানুষ হতে শেখাবে। আমাদের সন্তানরা উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে বের হওয়ার আগেই তাদের হাতে উপযুক্ত কাজ পৌছে যাবে। যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব।

তিনি বলেন, দেশের জনগণ জীবন দেবে কিন্তু দেশের সার্বভৌমত্বকে আর অন্যের হাতে তুলে দিতে চায় না। আমরা বিদেশি বন্ধু চাই, কোন প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারো লাল চোখের দিকে আমরা আর তাকাব না। অন্যের লাল চোখ আমরা বরদাস্ত করব না। জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ গঠন করতে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এদেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই গর্বিত নাগরিক।

জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসেন প্রমূখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে