মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা: ডা. শফিকুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। তার সম্মানিত পিতা মাওলানা আবদুল আলী বলেছিলেন, আমি আমার এই ছেলেকে ইসলামের জন্য ওয়াকফ করেছি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক সমাজকল্যাণমন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন শহীদ মুজাহিদ তার পিতার সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তিনি সরকারি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একজন জাতীয় নেতা ও ইসলামী আন্দোলনের সংগঠক হিসেবে তিনি আমাদের জন্য রেখে গেছেন বিশাল অবদান ও অনেক শিক্ষা। কারাভ্যন্তরেও তিনি তার প্রিয় সংগঠনের কথাই ভেবেছেন। কারাগার থেকে আমাদের জন্য লিখেছেন উত্তম নসিহত সংবলিত বই। আমরা শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দুআ করছি। তার অবদান ও শাহাদাত আল্লাহ তায়ালা কবুল করুন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ.কে.এম. রফিকুন্নবী, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জাব্বার।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখকের পুত্র, অনুবাদক ও লেখক আলী আহমাদ মাবরুর। উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সহধর্মিণী, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এ দেশের ইসলামী আন্দোলন ও রাজনীতির অন্যতম প্রধান নেতা। তিনি এ দেশে ইসলাম সমাজ বিনির্মাণের আন্দোলনে ছাত্রজীবন থেকে শাহাদাত অবধি নেতৃত্ব দিয়েছেন। তার ও তার সহকর্মী নেতৃবৃন্দের নেতৃত্বে এ দেশের ইসলামী রাজনীতি ও সংগঠন মজবুত ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অবস্থান ছিল আপসহীন ও সংগ্রামমুখর। তার এই আধিপত্যবাদবিরোধী সংগ্রামী ভূমিকার কারণেই তিনি নির্মম জুলুমের শিকার হন। কিন্তু অবর্ণনীয় জুলুম ও দীর্ঘ বন্দিজীবন সত্ত্বেও তিনি তার আদর্শিক অবস্থান থেকে টলেননি। এমনকী আদর্শের ওপর অবিচল থেকেই তিনি শাহাদাতবরণ করেছেন।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাভ্যন্তরে রচনা করেছেন ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইটি। বইটিতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতালব্ধ আলোচনা পেশ করেছেন। তিনি সংক্ষেপে আলোকপাত করেছেন ইসলামী নেতৃত্বের কাঙিক্ষত গুণাবলি বিষয়ে। ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ের নেতৃত্বের জন্য বইটি খুবই প্রাসঙ্গিক ও উপকারী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাফহীম পাবলিকেশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পী। সঞ্চালনা করেন তাফহীমের সেলস বিভাগের প্রধান আমজাদ ইলাহী। স্বাগত বক্তব্য রাখেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব মোঃ ইকবাল হোসেন ও তাফহীম পাবলিকেশনের সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন পাবলিকেশনের পরিচালক ওয়াহিদ জামান, সিইও শাহমুন নাকীব ফারাবী, শেয়ারহোল্ডার মামুন আবদুল্লাহ প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মানবাধিকার কমিশন হলো বিরোধী দল দমন কমিশন: হাসনাত

জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ বরে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের বিরোধিতা করে তিনি বলেছেন, এই আইন কার্যকর হলে তা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেবে।

২ দিন আগে

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৪ দিন আগে