প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে দুদকের দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।
তার আইনজীবী ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। তদন্ত শেষে এ বছরের ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক। এ দিন দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
২ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৩ দিন আগে