ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন বর্জনের লক্ষ্যে প্রচার ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কর্মসূচির কথা জানানো হয়।

এ ছাড়াও নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে দলটি।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বাইতুল মোকাররম মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দমন পীড়ন চালিয়ে আওয়ামী লীগ তার পতন ঠেকাতে পারবে না। ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশি বাধা ও মারমুখী আচরণ সংবিধান ও মানবাধিকার বিরোধী।

‘জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে’ পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক সমাবেশ হয়।

স্মারকলিপি প্রদান পূর্ব জমায়েতে ইউনুছ আহমাদ বলেন, সরকারের বিরুদ্ধে সৃষ্ট জনতার রুদ্ররোষ পুলিশ দিয়ে রক্ষা হবে না। জনগণের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার পরিণতি সুখকর হয় না। উন্নয়নের জিকির তুলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে।

এর আগে সকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে গেলে পুলিশ মারমুখী আচরণ করে এবং চলে যেতে বলে। পরে ঢাকা জেলা সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন, মোহাম্মদ হানিফ মেম্বার ও সেক্রেটারি জহিরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় ডা. কামরুজ্জামান, মাওলানা জহিরুল ইসলাম, শাহীন আহমদ, মুফতী মিরাজ হোসেন মুঈন, এইচএম ইবরাহীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে