প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।
মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে আপিল আবেদন গ্রহণ করেন। সকালে আপিল আবেদনের শুনানি শুরু হয়। ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক শুনানি করছেন।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার জজ আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে সেটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করা হয়। জামায়াতের পক্ষে ওইদিন আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক।
আইনজীবী শিশির মনির জানান, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল গত বছরের ১৯ নভেম্বর খারিজ হয়, কারণ ওইদিন আপিলকারী পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আপিলটি পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করেছেন, যা ২ সেপ্টেম্বর চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালত শুনানির পর বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে ওঠার জন্য নির্ধারিত হয়।
জামায়াতের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া ২০০৯ সালে শুরু হয়, যখন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি রিট করেন। ২০১৩ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে।
এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে। সরকারের পক্ষ থেকে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন ১ আগস্ট জারি করা হয়, কিন্তু পরে এ নিষেধাজ্ঞা বাতিল করে অন্তর্বর্তী সরকার।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
২ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৩ দিন আগে