জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সেইসঙ্গে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করারও পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়েতের আয়োজনে রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আ. জব্বার, সাবেক জেলা আমির মইনউদ্দিন আহম্মেদ, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান নিয়াজী, ইঞ্জিনিয়ার আ. বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো. আব্দুল্লাহ, আবু সাইদ মুন্না, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ. মান্নানসহ জামায়াতের নেতাকর্মী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি মো. জাকির হোসেন। জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ প্রায় আট শতাধিক রুকনের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে