'হাসিনা ঠান্ডা মাথায় জামায়াতের শীর্ষ নেতাদের খুন করেছে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের ঠান্ডা মাথায় খুন করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেষ পর্যন্ত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষনা করেছিল খুনির দল। ছাত্র-জনতার আন্দোলনে দিশেহারা হয়ে শেখ হাসিনা শুধু ক্ষমতাই ছাড়েনি, ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর ও জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

শেখ হাসিনার সরকার গায়ের জোরে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নিয়েছিল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সাড়ে ১৩ বছর আমরা অফিসে বসে কোন কাজ করতে পারিনি। জামায়াতের কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের সকল অফিস বন্ধ করেছিল। বুলডোজার দিয়ে আমাদের বাড়ি-ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছিল।

জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শেষের দিনগুলো মোটেও সহজ ছিলোনা। তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছিল। ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই। দেশের মানুষ আন্দোলনে শামিল হয়েছিল। এই নেতৃত্বের কৃতিত্ব তারুণ্য ও যুবসমাজের। হাজারো প্রানের বিনিময়ে, হাজার হাজার আহতদের আর্তনাদের বিনিময়ে বিজয় এসেছে। যাদের জীবনের বিনিময়ে আমরা জুলুম থেকে মুক্তি পেয়েছি। তাঁরা জাতীয় বীর। সেইসব বীর শহীদদেরকে জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করেনা।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরও আগাছা-পরগাছা মাথা চাঁড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতি একটি ইনসাফপূর্ন সমাজ চায়। গোটা জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে। জাতিকে হতাশ করা যাবেনা। সবার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।

সুধী সমাবেশ সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি গোলাম রব্বানী।

আরও বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জয়পুরহাট জেলার আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, সিরাজগঞ্জ জেলার আমীর মাওলানা শাহীনুর আলম, বগুড়া পশ্চিম জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, পূর্ব জেলা আমীর অধ্যাপক নাজিম উদ্দিন। সমাবেশে সঞ্চালনা করেন বগুড়া শহর শাখার সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক, পূর্ব জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান ও পশ্চিম জেলা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু। সমাবেশে নবনির্বাচিত বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারকে শপথ বাক্য পাঠ করান আমীরে জামায়াত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে