ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগে মেননের নাম নিয়ে ওয়ার্কার্স পার্টির বিস্ময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৫: ৩৩

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘গণহত্যার’ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে তার দল।

ৃহস্পতিবার (২৮ নভেম্বর) ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে রাশেদ খান মেননকে ‘মিথ্যা মামলা’য় জড়ানো হয়েছে দাবি করে এর নিন্দা জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাধিক হত্যা মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন রিমান্ড শেষে এখন কারাগারে রয়েছেন।

তার কারান্তরীণ সময়ে দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের সই করা বিবৃতিতে দাবি করা হয়, ২০১৩ সালে হেফাজতের সৃষ্ট ঘটনায় দায় তাদেরই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা নিজেরাই নিজেদের কর্মী খুন করে এবং বায়তুল মোকারম এলাকায় আগুন লাগিয়ে কোরান শরিফ পুড়িয়ে যে তান্ডব সৃষ্টি করেছিল, এদেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো রাশেদ খান মেননের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে