প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলো মধ্যে ঐক্য থাকবে। এ ক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদিহিতা করতে হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন মামুনুল হক।
এর আগে সকাল সাড়ে ৯টায় দ্বাদশ অধিবেশনের উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনে সভাপতিত্ব করছেন খেলাফত মজলিসের আমিরে মজলিশ আব্দুল বাছিত আজাদ।
এসময় মামুনুল হক আরও বলেন, আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সেটা হলো আল্লাহর দিনকে বিজয় করা। এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই।
তিনি বলেন, ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এতে ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে। এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য। তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না। আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। এজন্য আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই। বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে।
মামুনুল হক বলেন, বর্তমান বাস্তবতায় আমাদের অভিন্ন শত্রু ভারত। তাদের আধিপত্যবাদ রুখে দিতে হবে। এজন্য ইসলামিক দলগুলোর অভিন্ন ভূমিকাও দরকার।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৩ দিন আগে