দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেব: সারজিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনিদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত আছি। এ জন্য প্রয়োজনে জীবন দেব।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গণমাধ্যমেকে এসব কথা জানান সারজিস আলম।

তিনি বলেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাঁদের পুর্নবাসন করতে চায় তাঁদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত অছি।’

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাঁদের খুঁজে বের করার পাশাপাশি, খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।’

এ সময় তিনি বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তাঁরা প্যাথলজিক্যাল খুনি। তাঁদেরও বিচারের আওতার দাবি জানান তিনি।

সারজিস হুঁশিয়ারি করে বলেন, এ বাংলাদেশে কোনো দালাল, তোষামোদকারী ও দলান্ধদের জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে ব্যবসা হচ্ছে। এমন কিছু হলে তাদের বিরুদ্ধে আগামীর প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে। শহীদ ও আহতদের স্পিরিটের সাথে কেউ বেঈমানি করলে তার বিরুদ্ধে এ বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করা হবে।

এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে সারজিস আলমের কুশল বিনিময়কালে এক আবেগময় পরিবেশ তৈরি হয়। সারজিস আলম ও মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ সহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে