আজ বিএনপিসহ ২৮ দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৫, ১৩: ৫৩

বিএনপিসহ ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে সোমবার (২ জুন)। ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল সাড়ে ৪টায় এ আলোচনা উদ্বোধন করবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায়, আজ সংলাপে ২৮টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, সোমবার (আজ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্যে দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলে আশা করছি। ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপ হবে। আজ ছাড়াও ঈদের আগে-পরে আরও ২-১টি সংলাপ অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্র জানায়, গত ১০ মে পার্বত্য চট্টগ্রামভিত্তিক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টির (ইউপিডিএফ) সঙ্গে সংলাপ মুলতবি করে জাতীয় ঐকমত্য কমিশন। দলটির সঙ্গে সংলাপ করায় কমিশনের সমালোচনা করেন অনেকেই। দ্বিতীয় ধাপের সংলাপে ইউপিডিএফকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানা গেছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য পোষণ হয়নি, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সোমবার প্রধান উপদেষ্টা দ্বিতীয় দফার সংলাপ উদ্বোধন করবেন। তার উদ্বোধনী বক্তব্যের পরে প্রথম দিনের সেশন শেষ হবে। পরের দিন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। ঈদের আগে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ না হলে ঈদের পরও হতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১৫ ঘণ্টা আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৬ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১৬ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে