সমাজে বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে : জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমাজ থেকে বৈষম্যে দূর করতে জিহাদ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের আগেও দেশের মানুষ বন্দী ছিলেন। এখন ১৮ কোটি মানুষ স্বস্তির নিশ্বাস নিতে পারছেন। ছাত্র-জনতা আন্দোলনে প্রচুর রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু সমাজ থেকে এখনো বৈষম্য দূর হয়নি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটা সদস্য (রুকন) আগে পাল্টাবে। তারপর তারা দেশ পাল্টাবে। আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সবগুলোকে সম্মান করতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে মনে করবো এবং আল্লাহর পথে ডাকবো।

আমিরে জামায়াত বলেন, যারা আমাদের বিরোধিতা করেন, আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের (জামায়াত) চর্চা হয়। অনেকের কাছে আমরা যেটা পৌঁছাতে পারতাম না, তারা সেটি পৌঁছে দেয়।

সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলার সাবেক আমির আব্দুর রহিম প্রমুখ।

রুকন সম্মেলনের পর দুপুরে তিনি পাবনা দারুণ আমান ট্রাস্টে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মতবিনিময় করবেন। এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আইনমন্ত্রী

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশকে খুন করেননি, আমরা অস্বীকার করতে পারি না যে উনি খুন, গুম, গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই তিনি আসবেন।

১৫ ঘণ্টা আগে

রাজপথে ‘ফ্যাসিস্টের ভাষা’য় হুমকি দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’

১৫ ঘণ্টা আগে

‘খাই খাই’ বন্ধ করেন, মনে হয় দলটা খেয়ে ফেলবেন— বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক

রফিকুল ইসলাম জামাল লিখেছেন, ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন— আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকলাতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন।

১৫ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ‘লং মার্চ’, নভেম্বরে ১১ দলীয় ঐক্যের ‘মহাসমাবেশ’

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। লং মার্চ কর্মসূচি শেষে আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি।

১ দিন আগে