মামলা-বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোনো পুলিশ বা রাজনৈতিক নেতা জুলাই-আগস্ট ইস্যুতে মামলা-চাঁদাবাজিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মামলা বাণিজ্য বন্ধে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের মনোবল ফিরে আসার কথা জানিয়ে তিনি বলেন, শীঘ্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, রাজধানীর যানজটের বিষফোড়া অটোরিকশা। শহরের ট্রাফিক ব্যবস্থাও বিশৃঙ্খল। কেউ আইন মানতে চায়না।

এ সময় তিনি বলেন, বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ছাড়া রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে ছিনতাই। ছিনতাই প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে আরও সক্রিয় করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement