ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, ১৭ বছর ধরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত পাইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাজ করে যাবো। শেখ হাসিনা অনেক অত্যাচার করেছেন। জেলহত্যা মামলায় আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানকে ফাঁসিয়েছেন। জনগণ সেটা বিশ্বাস করেনি। এ মামলার কারণেই জেলে থেকে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। হাসিনার জুলুমের কারণে তিনি মারা গেছেন।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি স্কুল মাঠে মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করেন। আল্লাহর ইচ্ছায় তারা এসব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরস আলী ঈছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার আলী জুয়েলসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।
২ দিন আগে
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
৩ দিন আগে