প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২জুন) নেপাল পুলিশ তাকে আটক করেছে। কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আটক সিয়াম এমপি আনারের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে।
সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।
ডিবির সিনিয়র সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান আদালতে আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, সিয়ামকে নেপালে আটক করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সিয়ামকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে। আদেশে ম্যাজিস্ট্রেট ইন্টারপোলের মাধ্যমে নেপাল পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানার একটি কপি পাঠানোর নির্দেশ দেন।
কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর সিয়াম নেপালে পালায় বলে পুলিশ জানায়। তদন্তকারীরা বলছেন, ভোলার ছেলে সিয়াম এমপি হত্যা মিশন পরিচালনাকারী আমানউল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াকে সহযোগিতা করে। সিয়াম এমপির মরদেহ কেটে টুকরো করেছে বলেও জানান তদন্তকারীরা।
গত ২৫ মে এক চিঠিতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শককে অবহিত করে।
নেপালে সিয়ামের গ্রেপ্তার বা আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, তাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমানে নেপালে অবস্থান করছেন ডিবি প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল।
গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। তার নিখোঁজের বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হলে দুই দেশের পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে। পরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পুলিশ জানায়, এমপি আনারকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে আনারের পুরোনো বন্ধু যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামানকে শনাক্ত করে পুলিশ। গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।
২ দিন আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে