আমি সব বিচার মাথা পেতে নেব: মতিউরের স্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অপসারিত সদস্য মতিউর রহমানের প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ লাকী (নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ) বলেছেন, আমি বাংলাদেশের কোথাও কোনো দুর্নীতি যদি করে থাকি আইন আছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। তার মাধ্যমে বিচার হবে। আমি সব বিচার মাথা পেতে নেব।

উপজেলার মিজার্নগর ইউনিয়নের বাঙালিনগর মাঠে আয়োজিত ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার (১২ জুলাই) তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গণঅভ্যুত্থানের নেত্রী ছিলাম। আমি সরকারি চাকরি করেছি। কোনো অন্যায় করিনি। আমি আমার পথে এগিয়েছি। বর্তমানে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আছি। এরআগে মহিলা আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদে ছিলাম। হুট করে এখানে (রায়পুরা) এসে রাজনীতি করি নাই।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে আওয়ামী লীগের রাজনীতে যোগ দেন লায়লা কানিজ লাকী। ২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক। পরে তার শূন্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লাকী।

লাকীর স্বামী মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলের ছাগলকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর স্বামীর পাশাপাশি লাকীর বিপুল সম্পত্তি নিয়ে গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। স্বামী-সন্তানসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

১ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে