ঢাবির ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দীর্ঘ ৯ বছর পর এসব হলের জন্য প্রথমবার কমিটি ঘোষণা করা হলো।

শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবির এসব হল ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিগুলোতে আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদ ছাড়াও বেশ কিছু সদস্য রাখা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় ছাত্রদল ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটিগুলো ঘোষণা করার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন শুক্রবার এসব কমিটি অনুমোদন করেছেন।

কমিটির কাঠামো

৫১ সদস্যের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আলম ও সদস্য সচিব জোবায়ের হোসেন।

৪৩ সদস্যের কবি জসীমউদদীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ ও সদস্য সচিব মেহেদী হাসান।

৪৭ সদস্যের মাস্টারদা সূর্যসেন হল শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়ন মোল্যা ও সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশু।

৫৪ সদস্যের বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক ও সদস্য সচিব সাকিব বিশ্বাস।

৫৪ সদস্যের শেখ মুজিবুর রহমান হল শাখার আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফ ও সদস্য সচিব মো. সিহাব হোসেন (শাহেদ)।

৬১ সদস্যের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম ও সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

৫৬ সদস্যের শহিদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান ও সদস্য সচিব শাহরিয়ার লিয়ন।

১৮ সদস্যের সলিমুল্লাহ মুসলিম হল শাখার আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন ও সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

৩৯ সদস্যের স্যার এ এফ রহমান হল শাখার আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না ও সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

৩৪ সদস্যের জগন্নাথ হল শাখার আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল ও সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস।

৪৮ সদস্যের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ ও সদস্য সচিব মো. জুনায়েদ আবরার।

৩৬ সদস্যের ফজলুল হক মুসলিম হল শাখার আহ্বায়ক মো. আবিদ হাসনাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত ও সদস্য সচিব মো. মেহেদী হাসান রুমী।

২৫ সদস্যের অমর একুশে হল শাখার আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহনোমান জিওন ও সদস্য সচিব আব্দুল হামিদ।

৮ সদস্যের রোকেয়া হল শাখার আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা ও সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ।

৫ সদস্যের শামসুন নাহার হল শাখার আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা ও সদস্য সচিব রাবেয়া খানম জেরিন।

৪ সদস্যের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) ও সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

৩ সদস্যের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারমিন খান ও সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতল।

৭ সদস্যের কবি সুফিয়া কামাল হল শাখার আহ্বায়ক তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো ও সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

ছাত্রদলের এই ১৮টি হল কমিটিতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে