পুলিশকে স্বাগত জানালো ছাত্রদলের নেতা-কর্মীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৯: ৫০

গণঅভ্যুত্থান ও পরবর্তী বাংলাদেশে নতুন যাত্রায় পুলিশকে স্বাগত জানিয়ে শাহবাগ এলাকায় ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, এসএম হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, শহীদুল্লাহ হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক নূর, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মিনহাজুল আমিন শিবলুসহ অনেকে।

এ সময় ইব্রাহিম খলিল বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশের ছাত্র-জনতার বন্ধু। কিন্তু দেশের বুকে এতদিন একটি স্বৈরাচারী ব্যবস্থা ভর করে পুলিশ বাহিনীর কতিপয় সদস্যদের ব্যাবহার করে একটি ভয়ের সংস্কৃতি চালু করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের যে পুনর্জন্ম হয়েছে সেখানে বাংলাদেশ পুলিশ হবে ছাত্র-জনতার বন্ধু। আমরা বিশ্বাস করতে চাই তারা জনগণের পক্ষে কাজ করবে। এ প্রত্যাশা থেকেই তাদের আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে তাদের আমরা শুভেচ্ছা জানিয়েছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে