শাহবাগ ব্লকেড থেকে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি
ছবি: রাজনীতিডটকম

ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত ঘাতকসহ সকল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসরে দাবিতে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল ব্লকেড কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জড়ো হতে শুরু করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিকেল ৫ টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এসময় আশেপাশে যান চলাচল স্হবির হয়ে পড়ে।

এসময় তারা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, সাম্য হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ এখন হবে প্রতিরোধ,বাচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে,আমার ভাই কবরে খুনি কেন বাহিরে,আমার ভাই কবরে ইন্টেরিম জবাব দে,খুন হয়েছে আমার ভাই খুনি তদের রক্ষা নাই,তুমি কে আমি কে সাম্য সাম্য ইত্যাদি স্লোগান দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্যের হত্যাকাণ্ডের পর আজ পর্যন্ত প্রকৃত হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শুধু ছাত্রদল সংশ্লিষ্ট হওয়ার কারণে এখনো কোনও সহমর্মিতা প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন, গত নয় মাস ধরে সেনাবাহিনী মাঠে থাকার পরও যদি পুলিশের এমন দুর্বলতা থাকে, তাহলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার কী অবস্থা? সংস্কারের কথা বলা হলেও বাস্তবে কোন পরিবর্তন আসেনি।আমরা কয়েকদিন আগেও ২-৩ ঘন্টা শাহবাগ অবরোধ করে ইন্টেরিমকে একটি বার্তা দিয়েছিলাম।তারা এখন পর্যন্ত সাম্য হত্যার কোন সুরাহা করতে পারে নি।নতুন করে তিনজনকে গ্রেফতার করলেও প্রকৃত খুনীর ব্যাপরে ডিবি নিজেরাই কনফিউজড। আমরা চাই দ্রুত সুষ্ঠু তদন্ত করে আমার ভাইয়ের হত্যার বিচার করা হোক অন্যথায় যমুনা ব্লকেড করবো।

ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির বলেন, অন্তর্বতী সরকার যদি ছাত্রদলের নেতাকর্মীর খুনের বিচার না করে, সন্ত্রাসীদের যদি গ্রেফতার করতে গড়িমসি করে তাহলে ছাত্রদলের কোন নেতাকর্মী ঘরে বসে থাকবে না। যমুনার পাশে অবস্হান নিতে আমরা বাধ্য হবো।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে